রাতের গভীর নীরবতায়, যখন সবাই ঘুমিয়ে থাকে… তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন— "কে আমাকে ডাকছে? আমি তার ডাকে সাড়া দেবো। কে আমার কাছে চাইছে? আমি তাকে দেবো। কে আমার কাছে ক্ষমা চাইছে? আমি তাকে ক্ষমা করবো।" — সহিহ বুখারি ১১৪৫, সহিহ মুসলিম ৭৫৮ রাসুলুল্লাহ ﷺ বলেছেন— "ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ (তাহাজ্জুদ)।" — সহিহ মুসলিম ১১৬৩ ✨ আজ রাতেই হয়তো তোমার জীবনের দোয়া কবুলের রাত… ওজু করো, সিজদায় পড়ো, আর তোমার রবের সাথে কথা বলো। ❤️